সেইন্ট পিটার্সবাগে পুতিন-লুকাশেঙ্কো বৈঠক
ওয়েগনার বিদ্রোহ অবসানে সহায়তা করার পর রোববার প্রথম দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেইন্ট পিটার্সবার্গে বেলারুশের প্রেসিডেন্টে লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকে পুতিন বলেছেন, ইউক্রেন বদলা নেওয়ার ঘোষণা দিয়ে যে পাল্টা অভিযান শুরু করেছিল, তা ব্যর্থ হয়েছে। ওই বৈঠকে লুকাশেঙ্কো বলেন, সেখানে আদতে কোনো পাল্টা হামলাই হয়নি।
এ সময় লুকাশেঙ্কোকে থামিয়ে দিয়ে পুতিন বলেন, পাল্টা আক্রমণ চালানো হয়েছিল, তবে তা ব্যর্থ হয়েছে। পুতিন ও লুকাশেঙ্কোর বৈঠকে ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের বিষয়টিও উঠে আসে। এ প্রসঙ্গে লুকাশেঙ্কো বলেন, ‘তারা (ওয়াগনার যোদ্ধারা) পশ্চিমা দেশগুলোয় হামলা চালাতে চায়। এ জন্য তারা আমার অনুমতি চেয়েছে। তারা পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে যেতে চায়। তবে আমি তাদের বেলারুশের মধ্যাঞ্চলেই রেখেছি। আমরা এটাতেই সম্মত হয়েছিলাম।’ বিদ্রোহ অবসানের পর ওয়েগনার যোদ্ধাদের বেলারুশ আশ্রয় প্রদান করেন লুকাশেঙ্কো।
ইউক্রেন গত মাসে রাশিয়ার বিরুদ্ধে বহু প্রতিক্ষীত পাল্টা আক্রমণ শুরু করে। কিন্তু সুরক্ষিত অবস্থিত রুশ বাহিনীর বিরুদ্ধে তার অগ্রগতি খুবই ধীর। রাশিয়া প্রায় ১৭ মাস ধরে দেশটির প্রায় এক ষষ্ঠাংশ ভুখন্ড দখল কররে রেখেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি