মদপান করে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোয় নিউজিল্যান্ডে আইনমন্ত্রীর পদত্যাগ

গাড়ি দুর্ঘটনার পর আইনমন্ত্রী কিরি অ্যালেনের শ্বাসপ্রশ্বাসে এলকোহল বা মদের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করে পুলিশ। এতে এলকোহলের উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতে পদত্যাগ করেন কিরি অ্যালেন। 

গাড়ি দুর্ঘটনার পর প্রায় ৪ ঘণ্টা তাকে পুলিশ হেফাজতে থাকতে হয়েছে। তবে গাড়ি দুর্ঘটনায় কেহ আহত হয়নি।

প্রধানমন্ত্রী হিপকিন্স বলেছেন, মিসেস অ্যালেন চরম মানসিক যন্ত্রণায় ভুগছেন। তিনি পদত্যাগ করলেও আপাতত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

কিরিটাপু কিরি এলান বলেছেন, গতকালের (রোববারের) আমার কর্মকান্ড থেকে বুঝা যাচ্ছে আমি ঠিক নেই। তিনি আরো বলেন, আামি স্বীকার করছি মন্ত্রী হিসেবে আমার অবস্থান অযোগ্য।

প্রধানমন্ত্রী হিপকিন্সের মধ্য-বাম সরকার থেকে পদত্যাগকারী এলান চতুর্থ মন্ত্রী। জানুয়ারিতে জ্যাসিন্ডা আর্ডার্ন সরে দাঁড়ানোর পর হিপকিন্স দেশটির প্রধানমন্ত্রী হন। 

আগামী ১৪ অক্টোবর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads