ভারতে রেল নিরাপত্তাকর্মীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

সোমবার সকালে জয়পুর থেকে মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন সাধারণ যাত্রী এবং একজন পুলিশ কর্মকর্তা। অভিযুক্ত নিরাপত্তাকর্মী ভারতের রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ-এর কনস্টেবল।

রেলওয়ে প্রোটেকশন ফোর্সের বরাত দিয়ে ভারতীয বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ‘জয়পুর এক্সপ্রেস ট্রেনের (১২৯৫৬) ভেতরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তকে অস্ত্রসহ কনস্টেবলকে আটক করা হয়েছে। তার নাম চেতন কুমার চৌধুরী।

কর্মকর্তারা জানিয়েছেন, সে সোমবার ভোর পাঁচটার দিকে চেতন কুমার স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালিয়ে এএসআই টিকা রাম মীনা এবং ট্রেনের অন্য তিন যাত্রীকে হত্যা করে। পিটিআই জানিয়েছে, টিকা রাম মীনাকে হত্যা করার পর অভিযুক্ত ওই কনস্টেবল অন্য একটি বগিতে গিয়ে তিন যাত্রীকে গুলি করে হত্যা করে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এএসআই টিকা রামের সঙ্গে সম্ভবত কোনও বিষয় নিয়ে বিবাদ হয়েছিল ওই কনস্টেবলের। সেটির জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে।   সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads