কোরআন পোড়ানো বন্ধ করতে আইনি উপায় খুঁজছে ডেনমার্ক ও সুইডেন
রোববার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেছেন, আমরা এমনই এক আইন খুজঁছি যাতে অন্যান্য দেশের দূতাবাসের সামনে কেউ কোরআনের কপি পোড়াতে না পারে। দূতাবাসের সামনে কোরআন পোড়ানো চরমপন্থা এবং ঘৃর্ণিত কাজ। কয়েকজন বেপোরোয়া ব্যক্তি এই কাজ করেছে। এই কয়েকজন ব্যক্তির কর্মকাণ্ড গোটা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না।
মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ধরনের বিক্ষোভ চরমপন্থিদের উপকার করে এবং নিরাপত্তা হুমকির সৃষ্টি করে। আর তাই দূতাবাসের বাইরে বিক্ষোভসহ কিছু পরিস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে হস্তক্ষেপ করার আইনি উপায় খতিয়ে দেখছে কোপেনহেগেন। তারা এমন কিছু বিক্ষোভে হস্তক্ষেপ করতে চায় যেখানে অন্যান্য দেশ, সংস্কৃতি ও ধর্মের অবমাননা করা হচ্ছে এবং যেখানে নিরাপত্তা উদ্বেগসহ ডেনমার্কের জন্য উল্লেখযোগ্য নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে।
এর আগে গত সপ্তাহে ডেনমার্কের উগ্র ডানপন্থি দু’জন ইসলাম বিদ্বেষী ব্যক্তি কোপেনহেগেনে ইরাকের দূতাবাসের বাইরে পবিত্র কোরআন অবমাননা করে এবং আগুন ধরিয়ে দেয়। এর পাশেই মাটিতে ইরাকের পতাকা পড়ে ছিল। এর সপ্তাহখানেক আগে ‘ড্যানিশ প্যাট্রিয়টস’ নামে উগ্র এই ডানপন্থি গোষ্ঠীর সদস্যরা ফেসবুকে সরাসরি সম্প্রচার করে একই ধরনের কাজ করেছিল।
দ্য টাইমস অব ইসায়েলের এক প্রতিবেদন থেকে জানা যায় শুধু ডেসমার্ক নয় সুইডেনও নতুন আইন পন্তা খুঁজছে কোরআনসহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ পোড়ানো ঠেকানোর উপায় খুঁজছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি