ইরানে ‘নজিরবিহীন’ গরম, ২ দিনের ছুটি ঘোষণা

 ইরানের অনেক শহর ইতোমধ্যে অস্বাভাবিক দাবদাহের কবলে পড়েছে। মঙ্গলবার এ-সংক্রান্ত সরকারি ঘোষণা আসে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়। ঘোষণা অনুযায়ী দেশটিতে বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। দেশটির কর্তৃপক্ষ বয়স্ক ও স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলের অনেক শহর ইতিমধ্যে অস্বাভাবিক দাবদাহের কবলে পড়েছে। চলতি সপ্তাহে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজে তাপমাত্রা ১২৩ ডিগ্রি ফারেনহাইট (৫১ সেলসিয়াস) ছাড়িয়ে যায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইরানের হাসপাতালগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।

 ইরানের রাজধানী তেহরানে বুধবার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় বিশ্বের বড় একটা অংশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে দেখা গেছে। এর পেছনে মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র দেখছেন বিজ্ঞানীরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads