জাপানের টাইফুন খানুনের আঘাত, চীনে ১৪০ বছরের রেকর্ড বৃষ্টি
অত্যন্ত শক্তিশালী এ ঘূর্ণিঝড় ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। বুধবার (২ আগষ্ট) ওকিনাওয়া দ্বীপে এর আঘাতে অন্তত একজন নিহত হয়েছেন। সেখানে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ওকিনাওয়া ও দক্ষিণাঞ্চলের অন্যান্য দ্বীপের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। চীনে রেকর্ড বৃষ্টির মধ্যে জাপানে খানুন আঘাত হানল।
এনএইচকের খবরে বলা হয়, গ্যারেজ ভেঙ্গে ৯০ পড়লে বছর বয়েসী ওই ব্যক্তি স্ট্রোকে প্রাণ হারান। জাপানের আবহাওয়া বিভাগ (জেএমএ) জানায়, ধীরগতির এ টাইফুন খুবই শক্তিশালী এবং ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার (১১২ মাইল) বেগে আঘাত হানছে। ওকিনাওয়ায় দমকা ও ঝড়ো হাওয়াসহ ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ২৫০ মিলিমিটারেরও (৯.৮ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জেএমএ জানিয়েছে।
অঞ্চলটির ৩৫ শতাংশ বা ২ লাখ ২০ হাজার ৫৮০ বসত বাড়িতে বিদ্যুৎ নেই। ঝড়ের কারণে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগও বিঘ্নিত হয়েছে।
জেএমএ জানায়, খানুন এর পর পূর্বচীন সাগরের মধ্যদিয়ে অগ্রসর হয়ে শুক্রবার চীনের ঝেইজিয়াং প্রদেশ ও তাওয়ানের উত্তরাঞ্চলে আঘাত হানবে। এ ঝড় এরপর উত্তরপূর্ব অভিমুখে জাপানের তৃতীয় বৃহত্তম দ্বীপ কাইশুর দিকে অগ্রসর হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে চীনের উপর দিয়ে শক্তিশালী টাইফুন ডকসুরি প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে শনিবার থেকে বুধবার পর্যন্ত দেশটির রাজধানী বেইজিংয়ে ৭৪৪ মিলিমিটার (২৯ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। যা দেশটির ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত।
আল-জাজিরার খববে বলা চীনে প্রবল বৃষ্টিপাতে অন্তত ১১জন প্রাণ হারিয়েছেন এবং ২৭জন নিখোঁজ হয়েছেন। এছাড়া ৫০ হাজারেরও বেশি লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি