শিশু মৃত্যুর কারণে ভারতে আরেকটি কফ সিরাপ কোম্পানি নিষিদ্ধ

এ নিয়ে ভারতে চারটি ওষুধ কোম্পানির কফ সিরাপ উৎপাদন নিষিদ্ধ করা হল। আফ্রিকা ও মধ্য এশিয়ায় ভারতীয় কোম্পানির তৈরি সিরাপ খেয়ে বেশ কয়েকজন শিশুর মৃত্যুর পর এধরনের সিদ্ধান্ত নিচ্ছে ভারত সরকার।

সর্বশেষ ভারতীয় কোম্পানি রিম্যান ল্যাবকে কফ সিরাপ ওষুধ উৎপাদন নিষেধ করা হয়েছে। এ কোম্পানির সিরাপ খেয়ে গত মার্চে ক্যামেরুনে অন্তত ৬টি শিশুর মৃত্যু হয়।

যেসব ভারতীয় কোম্পানি ওষুধ রপ্তানি করে এবং সে ওষুধ খেয়ে মৃত্যু ঘটায় দেশটির সরকার এদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

মধ্যপ্রদেশে রিম্যান ল্যাব কোম্পানি অবস্থিত। ভারতের পার্লামেন্টে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপমন্ত্রী ভারতী পারভিন পাওয়ার এ তথ্য জানালেও কোম্পানিটির লাইসেন্স বাতিল করা হয়েছে কি না তা জানাননি।

এর আগে মেইডেন ফার্মাসিউটিক্যাল লি:, ম্যারিওন বায়োটেক এবং কিউপি ফার্মাচেম নামে তিনটি কোম্পানির লাইসেন্স বাতিল ও ওষুধ রপ্তানি নিষিদ্ধ করা হয়। এ তিনটি কোম্পানির কফ সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৭০, উজবেকিস্তানে ১৯ জন শিশু গত বছর মারা যায়।

ভারতের ওষুধ কোম্পানিগুলো বছরে ৪১ বিলিয়ন ডলারের ওষুধ রপ্তানি করে। কিন্তু বিশ^স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য সংস্থার পরীক্ষায় এসব কোম্পানির ওষুধে টক্সিক পাওয়া গেছে। কফ সিরাপে ইথিলিন গ্লাইকল ও ডাইথিলিন গ্লাইকল পাওয়া গেছে যা গাড়ির ব্রেক ফ্লুইড হিসেবে ব্যবহৃত হয়।

 ভারতের এসব কফ সিরাপ অন্য দেশের সিরাপের অর্ধেক দামেরও কম।

ভারতীয় কোম্পানির কফ সিরাপ খেয়ে যেসব শিশু মারা গেছে তাদের বয়স ৫ বছরের বেশি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads