গ্রীসের পুশব্যাক করা ১৩০ অভিবাসীকে উদ্ধার করল তুরস্ক

গ্রীস ইউরোপগামী এসব অবৈধ অভিবাসন প্রার্থীকে গ্রীস এজিয়ান সাগরে পুশ ব্যাক করে। পৃথক ঘটনায় তুরস্কের উপকুল রক্ষীরা দেশটির পশ্চিম উপকুলের অদূরে আরও ৪ শতাধিক অভিবাসনপ্রার্থীকে বাধাদান ও উদ্ধার করেছে। গ্রীসের পুশ ব্যাক করা হাজার হাজার অবৈধ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তুরস্ক।

শনিবার তুরস্কের উপকূল রক্ষীরা ইজমির প্রদেশের মেন্ডেরেস, কারাবুরুন, ফোকা, চেসমে জেলার উপকূল থেকে এসব উদ্ধার করেন। পৃথক ঘটনায় কারাবুরুন ও দিকিলি উপকূলের অদূর থেকে ২৬৫ জন অভিবাসন প্রার্থকে উদ্ধার করেছে তুরস্ক।

পশ্চিমাঞ্চলের চানাক্কাল প্রদেশের আভিয়াসিক জেলার উপকূল আরও ১৭০ জন অভিবাসন প্রার্থীকে উদ্ধার করেছে তুর্কী উপকূল রক্ষীরা।

 দাপ্তরিক প্রক্রিয়া শেষ হওয়ার পর অবৈধ অভিবাসন প্রার্থীদেরকে অভিবাসী ব্যবস্থাপনা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকরা অভিবাসন প্রার্থীদের মধ্যে আফগানিস্তান, সুদান, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন ও সোমালিয়ার নাগরিকরা রয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি

Walton Ads