থাই রাজার বিচ্ছিন্ন ছেলে ২৭ বছর পর ফিরলেন দেশে
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের বিচ্ছিন্ন দ্বিতীয় জ্যেষ্ঠ পুত্র ভাচারেসর্ন ভিভাচারওংসে অপ্রত্যাশিতভাবে দেশে ফিরেছেন। প্রায় তিন দশক পর তার দেশে ফেরা অনেককে অবাক করে দিয়েছে।
৪২ বছরের ভাচারেসর্ন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজ করছেন। মঙ্গলবার ব্যাংককে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি ডে কেয়ার সেন্টার পরিদর্শন করেন তিনি।
দেশে ফিরে ভাচারেসর্ন বলেন, আমি থাইল্যান্ডে ফিরে আনন্দিত, আমাকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে। আমি দীর্ঘকাল ধরে দূরে আছি, ২৭ বছর।
ভাচারেসর্ন ৭১ বছরের রাজা ভাজিরালংকর্ন এবং তার দ্বিতীয় স্ত্রী যুবাধিদা পোলপ্রসার্থের চার পুত্রের মধ্যে দ্বিতীয়।
ভাচারেসর্ন, তার মা এবং ভাইবোনদের কাছ থেকে বিচ্ছেদের পরে আনুষ্ঠানিক রাজকীয় উপাধি থেকে বঞ্চিত হন।
রয়্যাল প্যালেস তার সফর সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য বা জনসাধারণের কাছে মন্তব্য প্রকাশ করেনি।
থাই রাজার সবচেয়ে বড় সন্তান, ৪৪ বছর বয়সী প্রিন্সেস বজ্রকিতিয়াভা, হৃদযন্ত্রের অসুস্থতায় আক্রান্ত হওয়ার পর অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
গত জানুয়ারি মাসে, থাই প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, মাইকোপ্লাজমা সংক্রমণে সৃষ্ট প্রদাহের কারণে বজ্রকিটিয়াভা একটি গুরুতর হার্ট অ্যারিথমিয়ায় ভুগছেন এবং ডাক্তাররা তার হৃদপিণ্ড, ফুসফুস এবং কিডনিকে কার্যকর রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। থাই রাজার স্পষ্ট কোন উত্তরাধিকারী নেই।
ভাজিরালংকর্ন ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে তার পিতা রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহণ করেন। এরপর সাত দশক ধরে তিনি রাজত্ব করছিলেন।
রাজা চারবার বিয়ে করেছেন - ১৯৭৭ সালে সোমসাওয়ালি কিতিয়াকারার সাথে, ১৭ বছর পরে যুবাধিদা, ২০০১ সালে শ্রীরাস্মি সুওয়াদি এবং রাজার রয়্যাল গার্ড কমান্ডের প্রাক্তন জেনারেল এবং ডেপুটি কমান্ডার রানী সুথিদাকে, যাকে তিনি ২০১৯ সালে তার রাজ্যাভিষেকের আগে বিয়ে করেন।
রাজার সাতটি সন্তান রয়েছে - দুটি কন্যা এবং পাঁচটি পুত্র - যাদের মধ্যে শুধুমাত্র একজন সরকারীভাবে রাজকুমার হিসাবে স্বীকৃত।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি