ইমরান খান ও কারা কর্মকর্তার সাংকেতিক কথোপকথনে উদ্বিগ্ন কর্তৃপক্ষ
একজন কারা কর্মকর্তা এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের মধ্যে একটি কথিত ‘কোডেড কথোপকথন’ ফাঁস হয়ে যাওয়ার পরে অটক কারা প্রশাসন সমস্ত কর্মীদের নিরাপত্তা অডিট করার সিদ্ধান্ত নিয়েছে। দি নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিওটিভি।
দি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের কথোপকথনের কিছু শব্দ ফাঁস হয়েছে, যার মর্মার্থ প্রশাসনের কেউ এসব শব্দের অর্থ উদ্ধার করতে পারেননি।
অটক কারাগারের প্রায় ১৫০ জন কর্মীর জীবনবৃত্তান্ত স্পেশাল ব্রাঞ্চ ও অন্যান্য প্রতিষ্ঠানে নিরাপত্তা ছাড়পত্রের জন্য পাঠানো হবে।
কারাকর্মীদের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
অন্যদিকে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) বুধবার কর্তৃপক্ষকে দায়রা আদালতের নির্দেশ অনুসারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালার পরিবর্তে অটক কারাগারে রাখার নির্দেশ কে দিয়েছে তা জানাতে বলেছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানের কারা স্থানান্তরের আবেদনের শুনানির সময় প্রধান বিচারপতি আইএইচসি আমের ফারুক সহকারী অ্যাডভোকেট জেনারেলকে বন্দি স্থানান্তর নির্ধারণের জন্য দায়ী কর্তৃপক্ষ সম্পর্কে জানতে এবং ১১ আগস্টের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেদিনই ইমরান খানের কারা স্থানান্তরের আবেদন নিয়ে আবার শুনানি হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি