ভিক্টোরিয়ায় বিষাক্ত মাশরুম খেয়ে তিনজনের মৃত্যু
আমন্ত্রণে এসে মধ্যাহ্নভোজে ডেথ ক্যাপ মাশরুমের খাবার খেয়ে অস্ট্রেলিয়ায় এক সপ্তাহের ব্যবধানে একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, ইরিন প্যাটারসন নামের এক ব্যাক্তি তার সাবেক শ্বশুর-শাশুরি এবং তার শাশুরির বোন এবং স্বামীকে গত ২৯ জুলাই দক্ষিণ ভিক্টোরিয়ার লিওনগাথা শহরে দুপুরের খাবারে দাওয়াত করেন ।
কিন্তু সেখানে খাবার ম্যেনুতে থাকা ডেথ ক্যাপ মাশরুমের একটি খাবার খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পরেন চারজনই । পরে তাদেও দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় । কয়েক দিনের মধ্যে, শ^শুড়ি গেইল প্যাটারসন(৭০) এবং তার বোন হিদার উইলকিনসন(৬৬) হাসপাতালে মারা যান, তার একদিন পরে শ^শুর ডন (৭০) তিনিও মারা যান। চতুর্থ অতিথি, উইলকিনসনের স্বামী, ইয়ান (৬৮) গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ।
এই মাশরুমটি সে দেশে পুরোপুরি নিষিদ্ধ ।
তবে প্যাটারসন মাশরুমগুলি কোথা থেকে সংগ্রহ করেছে এবং সেগুলো কি ধরণের ছিলো সে বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি পুলিশ । সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি