মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ১৭ জনের মৃত্যু
সোমবার মালয়েশিয়া যাওয়ার পথে একটি রোহিঙ্গা নৌকা ডুবির পর মিয়ানমারের উপকূলে ১৭ জন মারা যায় যাদের মধ্যে ১০ জন নারী ও ৭ জন পুরুষ। এরার সবাই রোহিঙ্গা মুসলিম বলে জানিয়েছেন শ্বে ইয়াং মাত্তা ফাউন্ডেশন রেসকিউ গ্রুপের মুখপাত্র ব্যায়া লাট।
রাখাইন রাজ্যের রাজধানী সিত্তওয়ের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নৌকাডুবির পর আটজনকে জীবিত পাওয়া গেছে এবং তাদের স্থানীয় একটি থানায় আটক রাখা হয়েছে বলে জানান লাট।
সিত্তওয়ের একজন পুলিশ কর্মকর্তা সিএনএনকে বলেছেন যে নৌকাটি তিনজন বোট চালক সহ ৫৮ জনকে নিয়ে যাচ্ছিল।
সাগরে ঝড়ের মুখে পড়ার পর নৌকাটি বিশাল ঢেউয়ের নিচে ডুবে যায়।
স্থানীয় পুলিশ এবং উদ্ধারকর্মীরা যৌথ উদ্ধার অভিযান চালাচ্ছে এবং এখনো ৩৩ জন নিখোঁজ রয়েছে।
নিহতরা রাথেডাং, মংডু এবং বুথিডাং সহ বিভিন্ন শহরের বাসিন্দা বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি