আইএস জঙ্গিদের হামলায় সিরিয়ায় ২৩ সেনা নিহত

দেশটির ইজ্জর প্রদেশে সেনাদের বাসে জঙ্গিরা হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। শুক্রবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বিষয়টি নিশ্চিত করেছে। 

পর্যবেক্ষণকারী এই প্রতিষ্ঠানটি আরও জানায়, বাসে থাকা আরও বেশ কয়েকজন সেনাসদস্য নিখোঁজ। তবে সেই সংখ্যা নির্দিষ্ট করে তারা জানাতে পারেনি প্রতিষ্ঠানটি।

এর আগে আইএস জঙ্গিরা ২০১৯ সালে সিরিয়ায় তাদের দখল করা শেষ ভূখণ্ডটি হারায়। এরপরও সিরীয় মরুভূমির বিস্তীর্ণ এলাকায় তাদের একটি অংশ আত্মগোপন করে আছে। লুকিয়ে থাকা এসব জঙ্গি এভাবে অতর্কিত হামলা চালিয়ে এবং পালিয়ে যায়।

গত সপ্তাহে আইএসের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত রাকা প্রদেশে সিরিয়ার সেনা ও সরকারপন্থী যোদ্ধাদের ওপর হামলা চালায় জঙ্গি সংগঠনটি। ওই হামলায় অন্তত ১০ সিরীয় সেনা নিহত হন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি 

Walton Ads