থাইল্যান্ডে খরা, ভারতের রপ্তানি বন্ধে বিশ্বে চালের মূল্য সর্বোচ্চ

 গত ১৫ বছরের মধ্যে বিশ^বাজারে চালের মূল্য সর্বোচ্চ পর্যায় উঠেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে চালের উৎপাদন আরো হ্রাস পেতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন।

থাই রাইচ এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের তথ্যে বলা হয়েছে থাই সাদা চালের মূল্য টনপ্রতি দর উঠেছে ৬৪৮ মার্কিন ডলারে। ২০০৮ সালের অক্টোবরের পর এধরনের চালের মূল্য সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এ চালের ৫ শতাংশ ভাঙ্গা।

জুলাইয়ের শেষ দিকে ভারত নন বাসমতি চাল রপ্তানি বন্ধ ঘোষণা করলে চালের দর বৃদ্ধি পেতে থাকে। গত অক্টোবর থেকে ভারতে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে ৩০ শতাংশ। ভারতের বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখতেই দেশটি চাল রপ্তানি স্থগিতের ঘোষণা দিয়েছে। 

কিন্তু আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতির কারণে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। এশিয়া ও আফ্রিকার কোটি কোটি মানুষের প্রধান খাদ্য ভাত। 

দক্ষিণপূর্ব এশিয়া ও অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ায় ধানের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে। থাইল্যান্ডে যে সব এলাকায় ধান জন্মে সেসব এলাকায় গত বছরের তুলনায় এবার ২৩ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

এ বছর প্রথম ৭ মাসে থাইল্যান্ড ৪.৮ মিলিয়ন টন চাল রপ্তানি করেছে। গত বছর দেশটি ৭.৭১ মিলিয়ন টন চাল রপ্তানি করেছিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads