ইন্দোনেশিয়ায় ৩৮ ঘন্টা পর সমুদ্রে নিখোঁজ ৪ অস্ট্রেলিয় সার্ফারকে উদ্ধার
নিখোঁজ পর্যটকদের অভিভাবকদের মতে, ইন্দোনেশিয়ার প্রত্যন্ত অঞ্চলে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়া চার অস্ট্রেলিয় সার্ফারকে সমুদ্রে ৩৮ ঘণ্টারও বেশি সময় পর উদ্ধার করা হয়েছে।
অস্ট্রেলিয় নাগরিক স্টেফ ওয়েইসে, উইল টেগল, জর্ডান শর্ট এবং এলিয়ট ফুটসহ দুই অজ্ঞাতনামা ইন্দোনেশিয় নাগরিককে একটি সার্ফবোর্ডে সমুদ্রে ভাসতে দেখা যায়। তবে একজন ইন্দোনেশিয় ক্রু এখনো নিখোঁজ রয়েছে।
ফুটের বাবা পিটার ফুট বলেছেন যে তার ছেলে সঙ্গীদের সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে দেখে সাহায্যের খোঁজে যান। একটি চার্টার বোট তাদের খুঁজে পায়।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে একটি জনপ্রিয় সার্ফিং গন্তব্য ‘নিয়াস’ থেকে প্রত্যন্ত পিনাং দ্বীপে যাত্রার সময় খারাপ আবহাওয়া এবং ভারী বৃষ্টির মুখোমুখি হওয়ার পর স্থানীয় সময় রোববার সন্ধ্যায় তারা নিখোঁজ হয়।
ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের সহায়তায় অনুসন্ধান ও উদ্ধারের প্রচেষ্টা চালানোর পাশাপাশি নিখোঁজ চার অস্ট্রেলিয়র পরিবার বলেছে যে সার্ফ চার্টার বোটগুলি স্রোত সম্পর্কে তাদের স্থানীয় জ্ঞান ব্যবহার করে গ্রুপটি কোথায় থাকতে পারে তা সনাক্ত করতে সমর্থ হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি