স্ত্রীকে গুলি করে হত্যাকারী মার্কিন বিচারকের বাড়ি থেকে ৪৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার 

ক্যালিফোর্নিয়ার ওই বিচারকের নাম জেফরি ফার্গুসন(৭২)। তিনি মাতাল অবস্থায় স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন। লস অ্যাঞ্জেলেসে বাড়ির কাছে একটি রেস্তোরায় রাতের খাবার নিয়ে স্ত্রী শেরিল ফার্গুসনের(৬৫) সাথে তর্ক শুরু হলে এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে তার স্ত্রীকে গুলি করেন। স্ত্রীকে হত্যা করার পর তিনি একজন সহকর্মীকে টেক্সট করেছিলেন,‘ আমি আমার স্ত্রীকে গুলি করেছি, আগামীকাল আমি থাকব না, আমি দুঃখিত’। 
 
প্রসিকিউটররা বলেছেন, ফার্গুসনকে যখন গ্রেপ্তার করা হয়েছিলো তখন তিনি অরেঞ্জ কাউন্টি সুপিরিয়র কোর্টে বসেছিলেন এবং তার কাছ থেকে মদের গন্ধ পাওয়া যাচ্ছিলো ।
 
পরে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৭টি আগ্নেয়াস্ত্র এবং ২৬ হাজার রাউন্ড গুলি উদ্ধার করে।
 
ফার্গুসন, যিনি ২০১৫ সাল থেকে একজন বিচারক ছিলেন, মঙ্গলবার আদালতে হাজির হলে তিনি হত্যার কথা অস্বীকার করেন।
 
তার আইনজীবী পল মেয়ার আদালতের বাইরে সাংবাদিকদের বলেছেন ‘আমরা পরিষ্কার করতে চাই যে এটি একটি অনিচ্ছাকৃত, দুর্ঘটনাজনিত গুলি ছিল এবং এটি কোনো অপরাধ নয়।’
 
ফার্গুসন জামিনে মুক্তি পেয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads