সিঙ্গাপুরে মুদ্রা পাচার বিরোধী অভিযানে বিপুল সম্পদসহ ১০ বিদেশি আটক

সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) মুদ্রা পাচারের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে। এ সময় তারা আটক বিদেশি নাগরিকদের কাছ থেকে ১০০ কোটি সিঙ্গাপুরিয়ান ডলারের সম্পদও জব্দ করেছে ।

গত বুধবার (১৬ আগস্ট) জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এর খবরে বলা হয়েছে, মানি লন্ডারিং এবং জালিয়াতি অপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃতদের থেকে জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে নগদ অর্থ, সম্পত্তি, বিলাসবহুল গাড়ি এবং অন্যান্য সম্পদ। 

বুধবার সিঙ্গাপুর পুলিশের এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পুলিশ গত মঙ্গলবার দেশটিজুড়ে একযোগে অভিযান চালায়। 

গ্রেপ্তারকৃত এই সব বিদেশিদের বয়স ৩১ বছর থেকে ৪৪ বছরের মধ্যে এবং তাদের মধ্যে চীনা, তুর্কি, সাইপ্রাস, কম্বোডিয়ান এবং নি-ভানুয়াতুর নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে জালিয়াতি, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

আটক বিদেশিদের এই দলটি ভালো মানের বাংলো (জিসিবি) ও উন্নত কনডোমিনিয়ামে থাকতেন। তাদের সবারই বিলাসবহুল গাড়ি আছে। তবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত এসব লোকের কেউই সিঙ্গাপুরের নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads