এবার আফগান রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করলো তালিবান
কাবুলে ক্ষমতায় ফিরে আসার দ্বিতীয় বার্ষিকী পালনকালে বুধবার তালিবান শাসকরা আফগানিস্তানের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে বলেছে, এ ধরনের কর্মকান্ড ইসলামি আইন বা শরিয়ত পরিপন্থি ।
তালিবানের আইনমন্ত্রী আব্দুল হাকিম শারায়ী রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণাটি দেন। বিস্তারিত কোন ব্যাখ্যা না দিয়ে মন্ত্রী বলেন, ‘দেশটিতে রাজনৈতিক দলগুলোর তৎপরতা চালিয়ে যাওয়ার পেছনে শরিয়তের কোন ভিত্তি নেই। তারা জাতীয় স্বার্থের পক্ষেও কাজ করে না।’
দুই বছর আগে তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার আগে পর্যন্ত ৭০টিরও বেশি বড় ও ছোট রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত ছিল।
ষষ্ঠ শ্রেণীর উপরে মেয়েদের স্কুলে যাওয়া এবং অধিকাংশ আফগান নারীকে তার কর্মক্ষেত্রে যাওয়া ও প্রকাশ্য জীবন যাপন করা নিষিদ্ধ ঘোষণা করেছে।
নতুন শাসকদের আক্রমণের মুখে রয়েছে আফগানিস্তানের গণমাধ্যমগুলোও যার ফলে বহু গণমাধ্যম ও আউটলেটগুলোকে বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে এবং শত শত সাংবাদিক সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি