সিঙ্গাপুরে মানি লন্ডারিংয়ে গ্রেপ্তার ১০ জনের পরিচয়
হাইজান: তিনি সাইপ্রাসের নাগরিক। তার বয়স ৪০ বছর। তাকে হোল্যান্ডের একটি বাংলো থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ভাং সুইমিং : ৪২ বছর বয়সী তুরস্কের এ নাগরিককে তাংলিং এলাকার একটি বাংলো থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।
ঝাং রুইজিন : তিনি চীনের নাগরিক। তার বয়স ৪২ বছর। তার সঙ্গে ৪৩ বছর বয়সী অপর এক চীনের নাগরিককে সেন্তোসা কোভের একটি বাংলো থেকে আটক করা হয়। তাদের দুইজনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।
সু বাওলিন : তিনি ৪১ বছর বয়সী একজন কলম্বিয়ার নাগরিক। তাকে নাসিম রোডের একটি বাংলো থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।
সু জিয়ানফেং : তিনি নি-ভানুয়াতুর নাগরিক। তাকে বুকিত তিমাহতে বাংলো থেকে ধরা হয়। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।
ওয়াং দিহাই : তিনি সাইপ্রাসের নাগরিক। তার বয়স ৩৪ বছর। তাকে অর্কাড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।
ওয়াং বাওসেন : ৩১ বছর বয়সী চীনের নাগরিক। তাকে তাংলিংয়ের একটি বিশাল অট্টালিকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনিও অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
সু ওয়েনকুইয়াং : ৩১ বছর বয়সী কম্বোডিয়ার এ নাগরিককে বুকিত তিমাহর একটি বাংলো থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধেও অর্থপাচারের অভিযোগ রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি