বিহারে সাংবাদিককে গুলি করে হত্যা, প্রতিবাদে বিক্ষোভ

ভারতের বিহারে আরারিয়ায় শুক্রবার সকালে গুলির এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচিত দুষ্কৃতীরা খুব সকালে তার বাড়িতে এসে ডাকাডাকি করে। দরজা খোলার পর দুষ্কৃতীরা ঘরে ঢুকে কাছ থেকে গুলি করে পালায়। ঘটনাস্থলেই এই তরুণ সাংবাদিকের মৃত্যু হয়। নিহত সাংবাদিকের নাম বিমল যাদব।

এই ঘটনাকে কেন্দ্র করে আরারিয়া শহরে বহু মানুষ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পথে নেমেছেন। ওই সাংবাদিক একটি দৈনিক সংবাদপত্রের আরারিয়ার সংবাদদাতা ছিলেন। মনে করা হচ্ছে এলাকার কোনও খবরকে কেন্দ্র করে কোনও মহলের স্বার্থে আঘাত লাগার কারণেই এই হত্যাকাণ্ড। বিহারে এর আগেও একই কারণে সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে।

এই হত্যাকাণ্ডের জেরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ নিয়ে শোরগোল শুরু হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

Walton Ads