মুরগি দিয়ে উকিলের ফি পরিশোধ পাকিস্তানি কিশোরের!
নগদ অর্থ না থাকায় আয়ান নামের একজন কিশোর উকিলে ফি বাবদ তার ঘরে পোষা মুরগিটি আইনজীবীকে দিয়েছে। এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে। দেশটির গণমাধ্যম দ্য নিউজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, লাহোরের এন্টি-টেররিজম আদালতে এই দৃশ্যটি দেখা গেছে।
আয়ানের চাচা মহসিন আব্বাস সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলে বন্দি আছেন।
গণমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার লাহোরেরও ওই আদালতে মহসিন আব্বাসের জামিন শুনানি ছিল। এতে একজন উকিল তার পক্ষে লড়েন। কিন্তু যেহেতু আব্বাসের পরিবারের কাছে কোনো অর্থ ছিল না, তাই তারা ফি হিসেবে ওই উকিলকে মুরগি দেন।
উকিলের হাতে মুরগিটি তুলে দেওয়ার সময় সে কাঁদছিল। আব্বাসই আয়ানকে লালন-পালন করেন।
উকিল জানিয়েছেন, আব্বাসকে পাত্তোকি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর ছেড়ে দিতে পুলিশ ২৫ হাজার রুপি ঘুষ দাবি করেছিল।
তিনি আরও জানিয়েছেন, পুলিশের দাবি অনুযায়ী আব্বাসের পরিবার ২৫ হাজার রুপি ঘুষ দেয়ও। কিন্তু ছেড়ে দেওয়ার বদলে তারা তাকে লাহোর পুলিশের হাতে তুলে দেয়।
এই আইনজীবীর দাবি, আব্বাস কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, এ ব্যাপারে তাদের কাছে যথাযোগ্য প্রমাণ রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি