ফের কোরআন পদদলিত ছেড়া হল নেদারল্যান্ডসে, পুড়ানোর চেষ্টা স্টকহোমে

দ্য গেগে কোরআন পদদলিত ও ছেড়ার আগে এডউইন ওয়াগেন্সভেল্ড কোরআন শরিফকে তার উপরে তুলে ধরে রাখেন। এএফপির একজন সাংবাদিক পুরো ঘটনা প্রত্যক্ষ করেন

নেদারল্যান্ডের রাজধানী দ্য হেগে একটি চরম ডানপন্থী ইসলাম বিদ্বেষী দলের বিক্ষোভের সময় একজন চরমপন্থী ডাচ রাজনীতিক পবিত্র কোরআন পদদলিত ও ছিড়ে টুকরা টুকরা করেছে। গত শুক্রবার তুরস্কের দূতাবাসে সামনে এ কোরআন অবমাননার ঘটনা ঘটে।

নমার্কের চরম ডান ও ইসলাম বিরোধী আন্দোলন পেজিডা (প্যাট্রিয়টিক ইউরোপিয়ান্স এগেইনষ্ট ইসলামাইজেশন অব ওয়েস্ট) এর নেদারল্যন্ড শাখার প্রধান এডউইন ওয়াগেন্সভেল্ড পবিত্র কোরআন শরিফ ছিড়ে ফেলে।

একই দিনে সুইডেনের পুলিশ রাজধানী স্টকহোমে ইরানি দূতাবাসের বাইরে শুক্রবার কোরআন পুড়ানোর চেষ্টার সময় একজন পাল্টা প্রতিবাদকারী অগ্নিরোধক স্প্রে করেন। পুলিশ এ সময় এ নারীকে গ্রেপ্তার করেছে।

ওই নারী কুখ্যাত সুইডিশ কোরআন অবমাননাকারী সালওয়ান মমিকার দিকে ছুটে যেয়ে আগুন নির্বাপক পাউডার স্প্রে করেন। এ সময় পুলিশ ছুটে এসে অজ্ঞাত পরিচয় এ নারীকে আটক করে নিয়ে যায়। পুলিশের কাজে বাধা সৃষ্টির সন্দেহে এ নারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দ্য গেগে কোরআন অবমাননার বিরোধী বহু পাল্টা বিক্ষোভকারী বিক্ষুব্ধ হয়ে উঠেন। ডাচ সরকার এ ঘটনার আগেই কোরআন অবমাননর বিক্ষোভের নিন্দা করে। তবে যুক্তি দেখায় যে, কোরআন পদদলিত ও ছেড়া রোধ করার কোন আইনি ক্ষমতা সরকারের হাতে নেই।

এডউইন ওয়াগেন্সভেল্ড এর জঘন্য কাজে তাকে সহায়তা করে আরও দুজন চরম-ডান ওলন্দাজ। পাল্টা বিক্ষোভকারীরা এ সময় তাদের প্রতি পাথর নিক্ষেপ করেন। তারা কোরআন আবমাননাকারীদের ধাওয়ার করার চেষ্টা করলে ঢাল ও লাঠি সজ্জিত ২০ জনের পুলিশ বাহিনী তাদেরকে বাধা দেয়।

নেদারল্যান্ডে তুর্কী বংশোদ্ভুত বিচার মন্ত্রী ডিলান ইয়েজিলগোজ শুক্রবার সকালে বলেন, ‘একেবারে অসভ্য ও বেদনাদায়ক’ ঘটনা বলে বর্ণনা করেন। এডউইন ওয়াগেন্সভেল্ড গত জানুয়ারি মাসেও দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে এমনভাবে কোরআন ছিড়েছিলেন কিন্তু এজন্য তাকে বিচারের সম্মুখীন করা হয়নি।

ইউরোপের বিভিন্ন দেশে সম্প্রতি কোরআন অবমাননার অনেক ঘটনা ঘটেছে। জুলাইয়ের শেষদিকে সুইডিশ পার্লামেন্টের বাইরে কোরআন পুড়ানো হয়। এ ঘটনায় ২ জন জড়িত ছিল। ডেনমার্কে এ বছর অনুরূপ কোরআন পুড়ানোর ঘটনা ঘটে। এসব ঘটনার বিরুদ্ধে মুসলিম বিশ্বে ব্যাপক বিক্ষোভ ও ক্ষোভের সৃষ্টি হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads