মার্কিন কংগ্রেসম্যানদের রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের অনুমতি দেয়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়
ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের একটি দল। তাদের মধ্যে ছিলেন, আরও খান্না, মাইকেল ওয়াল্টজের, ডোবরা রস, ক্যাম ক্যামাক, শ্রী থানেদার, জেসমিন ক্রকেট, রিচ ম্যাককরমিক ও এডকস।
এই দলের ২ সদস্য আরও খান্না ও শ্রী থানেদার কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাত করতে চেয়ে কংগ্রেসের দপ্তরে যোগাযোগ করে।
ইন্ডিয়ান টুডের খবরে বলা হয়, কংগ্রেসের দলীয় কার্যালয়ের কর্মকর্তা প্রবীণ চক্রবর্তি মার্কিন কংগ্রেস দলের সাক্ষাতের বিষয়টি রাহুল গান্ধিকে অবহিত করেন।
রাহুল গান্ধি তাদের সঙ্গে সাক্ষাত করতে সম্মত হন। তবে জানান, তিনি এখন দিল্লীর বাইরে রয়েছেন। সুতরাং মার্কিন কংগ্রেসম্যানরা কখন আসবেন তার জন্য কংগ্রেসের দলীয় কার্যালয়ে সময় নেয়ার জন্য বলেন।
তবে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, মার্কিন কংগ্রেসের সদস্যরা রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাত করার জন্য আবেদন করার আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় তাদের রাহুল গান্ধির সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুমতি দেয়নি।
এ বিষয়ে আরও খান্না ইন্ডিয়ান টুডেকে জানান, ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতি ছাড়া তারা কারো সঙ্গে দেখা করতে পারেন না। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি