বাঙ্গালিরা পাকিস্তান সেনাবাহিনির প্যান্ট খুলে ফেলেছে

বাঙ্গালিরা পাকিস্তান সেনাবাহিনীর প্যান্ট খুলে ফেলেছে। আমারা বালুচ ও পশতুয়ানরা পাকিস্তান সেনার চামড়া তুলে ফেলবো। গত শনিবার পশতুয়ান নেতা মনজুর পশতুয়ান ইসলামাবাদে এক র‌্যালি শেষে এ কথা বলেন। সূত্র: টুইটারে পশতু রাজনৈতিক দল তাফুজ মুভমেন্টের টুইট।

পাকিস্তান রাজনীতিতে বাংলাদেশের প্রসঙ্গ টেনে বক্তব্য দেয়া প্রায়শই ঘটছে।
এরআগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও পাকিস্তানের সেনাবাহিনীকে সতর্ক করে বলেছিলেন, ১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ন্যায় সঙ্গত আচরণ করেনি।

তিনি বলেন, পাকিস্তাকে ছাড়িয়ে বাংলাদেশ সবদিক দিয়ে দাঁড়িয়ে গেছে।  দেশটির কাছ থেকে পাকিস্তানের শিক্ষা নেয়া দরকার। যখন একটি জাতী স্বাধীনতা ও অধিকারের বিষয়ে সিদ্ধান্ত নেয় তখন সেটি তাদের হৃদয়ে স্থান পায়। তা দমন করা যায় না। এমনকি সামরিত অভিযানেও নয়। বাংলাদেশের সঙ্গে ১৯৭১ সালে ন্যায় বিচার করা হয়নি।

পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও তার বক্তব্যে বলেছেন, বাংলাদেশকে অনুসরণ করতে হবে পাকিস্তানকে।  

পাকিস্তানের বুদ্ধিজীবী. নানা ধরণের রাজনৈতিক নেতা বিভিন্ন সময় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের তুলনা টেনে কথা বললেও পাকিস্তান এখনো ১৯৭১ সালের জন্য বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চায়নি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads