দিল্লির মুখ্যমন্ত্রী অভিযুক্ত সেই ধর্ষণকারী কর্মকর্তাকে বরখাস্ত
ডব্লিউসিডি বিভাগের উপ-পরিচালক হিসাবে কর্মরত ছিলেন ওই ধর্ষণকারী। তার নাম প্রেমোদয় খাখা। ২০২০ সালের ১ অক্টোবর মেয়েটির বাবা মারা গেলে সে প্রেমোদয় খাখা’র বাড়িতে থাকছিলো।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি সরকারের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ ঐ ধর্ষক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে কেজরিওয়াল সোমবার বিকেল ৫টার মধ্যে মুখ্য সচিবের কাছে থেকে রিপোর্ট চেয়েছেন।
এ বিষয়ে আম আদমি পার্টি(এএপি) নেতা সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন,ঐ অফিসারকে গ্রেপ্তার করতে দিল্লি পুলিশের ব্যর্থতা এই মামলার সবচেয়ে খারাপ অংশ। এটি এমন একটি ঘটনা যা সমাজকে নাড়া দিয়েছে।
দিল্লি পুলিশের মতে, ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারির মধ্যে অভিযুক্ত প্রেমোদয় খাখা মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। অভিযুক্তের স্ত্রীর বিরুদ্ধে মেয়েটিকে গর্ভপাত করার জন্য ওষুধ দেয়ার অভিযোগও আনা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি