ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রী বহনকারী বাস খাদে, নিহত ৭
রোববার উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার এই ঘটনায় আহত হয়েছেন আরো ২৭ জন। এই সময় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি ছিলেন রাজধানী দিল্লিতে। সেখান থেকেই তিনি প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন কর্মকর্তাদের।
বার্তা সংস্থা জাগরান বলেছে, মৃতের সংখ্যা ৮। এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আহত ২৭ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে ফিরছিল। পথে গঙ্গনানি এলাকায় এটি দুর্ঘটনার শিকার হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি