পাকিস্তানে ১২০০ ফুট উপরে তার ছিড়ে ঝুলছে কেবল কার, আটকে ৬ শিশুসহ ৮ জন

দেশটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গভীর পার্বত্য উপত্যকার উপরে ঝুলন্ত কেবল কারে আটকা পড়েছে ছয় স্কুল ছাত্রসহ আটজন।  দুর্গম পাহাড়ি গ্রামগুলির সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসাবে স্থানীয়রা এই ধরনের ‘কেব্ল কার’ ব্যবহার করে থাকেন।

 মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বাত্তাগ্রাম জেলার আল্লাই তেহশিলে ঘটনাটি ঘটে। ছয় স্কুলশিশু ও দুই স্থানীয় বাসিন্দাকে নিয়ে কেবল কারটি গন্তব্যের পৌঁছানোর আগেই মাঝপথে এর দুটি তার ছিঁড়ে যায়।  

কেবল কারটি আরোহীদের নিয়ে উপত্যকার ১২০০ ফুট উপরে ঝুলে আছে। তাদের উদ্ধারে পাকিস্তান সেনাবাহিনীর কুইক রেসপন্স ফোর্সকে তলব করা হয়েছে এবং ঘটনাস্থলে স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) কমান্ডোদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ডন নিউজ টেলিভিশন।

প্রাদেশিক দমকল বাহিনীর কর্মকর্তা আব্দুল বাসিত খান জানিয়েছেন, কেবল কারটি এখন একটি মাত্র তারের ওপর নির্ভর করে ঝুলে আছে।  

কেবল কারে থাকা গুলফরাজ (২০) নামের এক আরোহী ফোনে জিও নিউজকে বলেছেন, আটকে পড়া শিশুদের সবার বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন তিন ঘণ্টা ধরে অজ্ঞান হয়ে ছিল।

সংবাদ সংস্থা এএফপিকে খাইবার পাখতুনখোয়ার এক প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বশিত খান জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads