ব্রিকস জোটকে সম্প্রসারণের বার্তা না দিলেও সংস্কারে ১১ দফা দিলেন মোদী
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র আজ এই ১১ দফা নিয়ে একটি টুইট করেছেন।
ব্রিকস সংস্কারের প্রথম দফায় রয়েছে বিশ্ববাণিজ্য সংস্থার সংস্কার। জাতীসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের জন্য নির্ধারিত সময়সীমা স্থির করা। ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলোকে আফ্রিকান ইউনিয়নের সঙ্গে সহযোগীতা হাত প্রসারিত করা ও জি ২০টিতে ব্রিকসের সদস্যদের স্থায়ী সদস্য পদ নিশ্চিত করা। ব্রিকসভূক্তদেশগুলোর প্রচলিত ওষুধসমূহকে প্রতিষ্ঠা করা। বিশ্বের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার, ব্রিকসের পরিধি বৃদ্ধি করার জন্য সদস্য দেশগুলোর ঐক্যমত, মাহকাশ গবেষণায় ব্রিকসদেশগুলোর কনসোর্টিয়াম গঠন, এইদেশগুলোর মেধাবি ও দক্ষদের খুঁজেবের করে উন্নয়নের জন্য ব্যবহার ও ব্যাঘ্রজাতীয় প্রাণীদের রক্ষা করা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি