তামিলনাড়ুুতে ট্রেনের কামরায় আগুন, নিহত ১০ জন, আহত ২০

ভারতের তামিলনাড়ুতে শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামড়ায় এই আগুন লাগে। এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। দমকল বাহিনী আগুন নিভিয়ে ফেলার পর ভারতের রেলসূত্রে খবর, একটি কামরা ছাড়া বাকি কোনও কামরায় সে ভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

তামিলনাড়ুতে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের ওই কামরাটি ব্যক্তিগত ভাবে ভাড়া নেওয়া হয়েছিল। ওই কামরার যাত্রীরা এসেছিলেন উত্তর প্রদেশের লখনউ থেকে। ওই কামরাতে একটি গ্যাস সিলিন্ডার। সেখান থেকেই এই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল এবং দমকল কর্মীরা। সকাল ৭টা ১৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পোড়া কামরা থেকে মৃতদেহগুলি বের করে আনা হয়। আহতদেরও তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়।

পার্টি করার উদ্দেশে ভাড়া করা কামরাটি আলাদা করে মাদুরাই স্টেশনের কাছে রাখা হয়েছিল। কোচের যাত্রীরা লুকিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাত্রা করছিলেন। যা নিয়মবিরুদ্ধ। এই গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।

মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads