অস্ট্রেলিয়ায় ২০ সেনা সদস্য নিয়ে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত গুরুতর আহত ১

থানীয় সময় রোববার বেলা ১১টার দিকে দেশটির ডারউইনের উপকূলে এ ঘটনা ঘটে। মহড়া ‘প্রিডেটর রান’ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের অসপ্রে ভি-২২ হেলিকপ্টারটি মেলভিল দ্বীপের কাছে বিধ্বস্ত হয়। এতে একজন  গুরুতর আহত হয়।

প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটিতে কোনো অস্ট্রেলিয় ছিল না বলে ধারণা করা হচ্ছে। হেলিকপ্টারটি বিধ্বস্তের পর মহড়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী (এডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে। এডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা। ঘটনাটি টিউই দ্বীপপুঞ্জের দূরবর্তী মেলভিল দ্বীপে ঘটেছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের সামরিক বাহিনী জড়িত বার্ষিক প্রিডেটর রান অনুশীলনের সময় দুর্ঘটনাটি ঘটে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads