এফআইএ’র জিজ্ঞাসাবাদে গোপন নথি হারানোর স্বীকারোক্তি ইমরান খানের

গোপনীয় কূটনৈতিক বার্তা হারিয়ে যাওয়া বিষয়ক মামলায় পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা(এফআইএ) শনিবার আবার অটক কারাগারে বন্দি ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এই স্বীকারোক্তি দেন বলে সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।

এফআইএ-এর উপপরিচালক আয়াজ খানের নেতৃত্বে ৬ সদস্যের টিম এক ঘণ্টার বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি রেকর্ড থেকে গোপনীয় নথি(সাইফার) হারিয়ে যাওয়া, যা পাকিস্তানের অফিসিয়াল সিক্রেটস এ্যক্ট অনুযায়ি গোপনীয় তথ্যের অপব্যবহার বিষয়ক একটি মামলা দায়ের করে এফআইএ-এর সন্ত্রাসবিরোধী উইং বলে সূত্রের উদ্ধৃতি দিয়ে অনলাইন ডন জানিয়েছে।

বলা হচ্ছে এই গোপনীয় নথিই(সাইফার) হল সেই কাগজ যা ২০২২ সালের এপ্রিলে ইসলামাবাদের এক সমাবেশে দেখিয়ে ইমরান খান দাবি করেছিলেন যে রাশিয়া প্রশ্নে তার অবস্থানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যূত করার জন্যে ষড়যন্ত্র করছে। পরবর্তীতে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে হেরে ক্ষমতাচ্যূত হন ইমরান খান।

গত ২৫ জুলাই গোপনীয় নথি(সাইফার) তদন্তে গঠিত যৌথ কমিটি ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করেন।

প্রথমে ইমরান খানের বিরুদ্ধে গোপনীয় নথির তথ্য ফাঁস ও ওই নথি নিজের কাছে রেখে দেয়ার অভিযোগের বিষয়টি তদন্ত করছিলো এফআইএ। পরবর্তীতে সাবেক মূখ্য সচিব আজম খান এটা প্রকাশ করেন যে ওই গোপন নথি(সাইফার) ইমরান খানের কাছ থেকে হারিয়েছে।

উল্লেখ্য, তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ইসলামাবাদের একটি আদালত ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিযেছেন।


জিও টিভি জানায়, দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও খাইবার পাখতুখাওয়া প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খট্টক সাংবাদিকদের বলেন, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বিপ্লব করতে চেয়েছিলেন। পেশোয়ারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খট্টকের নবগঠিত রাজনৈতিক দলের ভাইস চেয়ারম্যান এবং খাইবার পাখতুনখাওয়ার সাবেক মুখ্যমন্ত্রী মাহমুদ খানও উপস্থিত ছিলেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads