চাঁদের ল্যান্ডার বহনকারী রকেট উৎক্ষেপণ শেষমুহূর্তে স্থগিত করল জাপান

রাশিয়া ও ভারতের পর চাঁদে মিশন পরিচালনা  করেছিল জাপান।  প্রস্তুতিও রেখেছিল পূর্ব এশিয়ার এই দেশটি। কিন্তু শেষমুহূর্তে চাঁদের ল্যান্ডার বহনকারী রকেট উৎক্ষেপণ স্থগিত করল টোকিও।

সোমবার (২৮ আগস্ট) এই রকেট উৎক্ষেপণের কথা ছিল এবং শেষমুহূর্তে বাতাসের কারণে সেটি স্থগিত করা হয় বলে জানিয়েছে রয়টার্স। রকেটটি পরিচালনার দায়িত্বে থাকা মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ (এমএইচআই) এই তথ্য জানিয়েছে।

 সোমবার এই রকেটটি উৎক্ষেপণের মাত্র আধাঘণ্টারও কম সময় আগে সেটি বাতিলের কথা জানানো হয়। আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া সাইট এক্সে এমএইচআই-এর উৎক্ষেপণ পরিষেবা ইউনিট রকেটটি উৎক্ষেপণের ২৪ মিনিট আগে জানায়, উপরের বায়ুমণ্ডলে অনুপযুক্ত বায়ু পরিস্থিতির কারণে রকেট উৎক্ষেপণটি বাতিল করা হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৬ মিনিটে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) দক্ষিণ জাপানের তানেগাশিসূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
মা স্পেস সেন্টার থেকে এইচ- ২এ এর ৪৭ নম্বর রকেটটি উৎক্ষেপণ করার কথা ছিল।

Walton Ads