দাঙ্গাপীড়িত হরিয়ানার নুহতে ফের উত্তেজনা, স্কুল-ব্যাংক বন্ধ

সাম্প্রদায়িক দাঙ্গায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার নুহ জেলায় পলিশের অনুমতি না মেলার পরও বিশ্ব হিন্দু পরিষদ সেখানে মিছিল বা শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে। এ নিয়ে সেখানে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সেখানে শিক্ষপ্রতিষ্ঠান ও ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া সহিংসতার আশঙ্কায় নুহ জেলাজুড়ে নিরাপত্তারক্ষী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার নুহতে শোভাযাত্রার নামে মিছিল করবে ওই উগ্র হিন্দুত্ববাদী দলটি। এতে করে ফের সংঘর্ষের আশঙ্কা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

কর্মকর্তারা বাইরের কাউকে নুহ জেলায় প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করছেন। পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা এলাকায টহল দি্েচ্ছ।

গত ৩১ জুলাই নূহ জেলায় সাম্প্রদায়িক দাঙ্গায় ৬ জন নিহত হয়। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টার উগ্রবাদী হিন্দুদেরকে শোভাযাত্রার পরিবর্তে জালাবিশ্বেক মন্দির যাওয়ার পরামর্শ দিয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads