বোনকে হেনস্থা করার মামলা না তোলায় ভারতে তরুণকে পিটিয়ে হত্যা, মাকে বিবস্ত্র

মধ্যপ্রদেশের সাগর জেলায় ২০১৯ সালে বোনের দায়ের করা যৌন হয়রানির মামলাকে কেন্দ্র করে কয়েকশত দাঙ্গাকারী পিটিয়ে হত্যা করেছে এক দলিত তরুণকে। একই সঙ্গে তার বোনকে প্রহার করেছে। ছেলেকে রক্ষা করতে গেলে দাঙ্গাবাজরা বিবস্ত্র করেছে তার মাকে।

এই ঘটনায় ৯ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবস অ্যাক্টের অধীনে অভিযোগ আনা হয়েছে তিনজনের বিরুদ্ধে। অতিরিক্ত এসপি সঞ্জীব উইকি বলেছেন, এরই মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আনন্দবাজার জানায়, ২০১৯ সালে ওই দলিত তরুণের এক বোন যৌন হয়রানির মামলা করেন। সেই মামলা তুলে নিতে তার বোনের ওপর চাপ দিচ্ছিল অভিযুক্তরা। এ ঘটনাকে কেন্দ্র করে ওই কিশোরের ওপর হামলা হয়।

নিহত তরুণের মা মিডিয়াকে বলেছেন, ‘তারা আমার ছেলেকে এমনভাবে মারধর করছিল যে আমি দেখলাম সে বাঁচতে পারবে না, তখন আমি এগিয়ে যাই। হামলাকারীরা তখন আমাকে বিবস্ত্র করে ফেলে । পুলিশ উপস্থিত হয়ে আমাকে একটি তোয়ালে দেয়। সেই তোয়ালে দিয়ে নিজের সম্ভ্রম কোনোরকম রক্ষা করে দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে পুলিশ আমাকে একটি শাড়ি এনে দেয়।’

 তিনি জানান, দাঙ্গাকারীরা তার বাড়ি তছনছ করেছে। ভাংচুর করেছে। এ অবস্থায় আমার অন্য দুই ছেলের সন্ধান করতে তারা আরেকটি বাড়িতে যায়।

জেলা কর্তৃপক্ষ অভিযুক্তদের গ্রেপ্তার এবং সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়ার পর নিহতের পরিবার মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

এর আগে নিহত তরুণের ওই বোন ২০১৯ সালে চারজন যুবকের বিরুদ্ধে তাকে হুমকি ও প্রহার করার  মামলা করেন। এই চারজনের সবাইকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে তুলেছে।

এ ঘটনা নিয়ে মধ্যপ্রদেশের রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের কড়া সমালোচনা করেছে বিরোধী কংগ্রেস ও বহুজন সমাজ পার্টি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads