ইরাকে ভয়াবহ বোমা হামলার ঘটনায় ৩ জনের ফাঁসি কার্যকর
ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
২০১৬ সালের ৩ জুলাই পবিত্র রমজান মাসে বাগদাদের মানুষ আসন্ন ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিল। চলছিল কেনাকাটা। বাগদাদের কাররাদা শপিং এলাকায় হঠাৎ শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ হয়। এতে প্রাণ যায় অন্তত ৩২৩ জনের। ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছিল।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের জোড়া ভবনে হামলার পর বাগদাদের ওই বোমা হামলার ঘটনা ছিল বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলাগুলোর একটি।
ওই ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে সোমবার বৈঠক করেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। এ সময় তিনি বলেন, ২০১৬ সালের বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ৩জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড যথাযথভাবে কার্যকর করা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি