নারীর মস্তিস্কে পাওয়া গেল জীবন্ত কৃমি

এটি পৃথিবীতে প্রথম ঘটনা। কৃমিটি ৮ সেন্টিমিটার (৩ইঞ্চি) লম্বা। অস্ট্রেলিয়ার এক নারীর মস্তিস্কে এ পরজীবী জীবটি পাওয়া যায়।

রজ্জুর আকৃতি বিশিষ্ট কৃমিটিকে ওই নারীর মস্তিস্কের সামনের অংশের পেশি থেকে বের করে আনা হয়। লন্ডনে জন্মগ্রহণকারী ওই নারীর মস্তিস্কে অস্ত্রোপচার করা হয় গত বছর ক্যানবেরায়। লাল বর্ণের কৃমিটি তার মস্তিস্কে প্রায় দুই মাস অবস্থান করে।

গবেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন যে, এ ঘটনা পশুপাখি থেকে মানুষে রোগের বিস্তার ও সংক্রমণের ক্রমবর্ধমান বিপদের বিষয়টি প্রকাশ পেয়েছে।

অপারেশন থিয়েটারে অবস্থিত প্রত্যেকে অস্বাভাবিক এ ঘটনায় অত্যন্ত মর্মাহত হন বলে জানান ডাক্তার সঞ্জয় সেনানায়ক।

 এ গোলকৃমির বৈজ্ঞানিক নাম ওফিডাসকারোসিস রবার্টসি। অস্ট্রেলিয়ার সর্বত্র বিষহীন কার্পেট পাইথন বা অজগরের শরীরে এ কৃষি পাওয়া যায়।

বিজ্ঞানীরা জানান, ওই নারী তার বাসার কাছে স্থানীয় হ্রদের তীরে এক ধরনের ঘাস সংগ্রহ করার সময় সম্ভবত এ কৃমি সংক্রমণের শিকার হন।

অস্ট্রেলিয়ার পরজীবী জীবানু বিশেষজ্ঞ মেহরাব হোসেন ইমার্জিং ইনফেকশাস ডিজেজ জার্নালে লিখেছেন, ঘটনাক্রমে ওই নারীর মস্তিস্ক কৃমির বাসস্থানে পরিণত হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads