পড়াশোনার জন্য বিদেশে যাওয়া নিষেধ আফগান নারীদের

 বিনা বাক্য ব্যয়ে, বিনা নোটিশে প্রায় ১০০ জন নারী শিক্ষার্থীর উচ্চশিক্ষার বিদেশ যাত্রা ভেস্তে দিল তালেবান।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইভিত্তিক একটি সংগঠনের প্রধান আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালাফ আহমাদ আল হাবতুর নিজ অর্থায়নে আরব আমিরাতে তাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করেছিলেন। ব্যর্থ হয়ে এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে একটি ভিডিওতে বলেন, ‘প্রায় ১০০ জন নারী শিক্ষার্থীকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাওয়ার অনুমোদন দেয়নি তালেবান। উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়েই তারা ইউএইতে যাচ্ছিলেন।

বুধবার সকালে তাদের সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবের আলো দেখেনি কাবুল বিমানবন্দর থেকেই ফিরতে হয় তাদের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads