নতুন মানচিত্রে অরুণাচলকে নিজের অংশ দাবি চীনের, ভারতের নাকচ

সোমবার এই মানচিত্র প্রকাশ করেছে চীন। ২০২৩ সালের ‘স্ট্যান্ডার্ড ম্যাপে’ অরুণাচলকে নিজেদের অংশ বলে দাবি করেছে শি জিনপিংয়ের সরকার। অতীতেও ভারতীয় ভূখণ্ডকে নিজের অংশ দাবি করেছিল বেজিং।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর এনডিটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে চীনের দাবিকে নাকচ করে দিয়ে বলেছেন, বেইজিং-্এর অভ্যাস হয়ে গেছে ভারতের ভূখণ্ডকে নিজের দাবি করে মানচিত্র প্রকাশ করা।

আনন্দবাজার জানায়, পূর্ব লাদাখে সীমান্ত বিবাদকে ঘিরে উত্তপ্ত দু’দেশের সম্পর্ক। এর মধ্যে সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে সাক্ষাৎ হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনা প্রেসিডেন্ট জিনপিংয়ের। সেই ঘরোয়া সাক্ষাৎপর্বে লাদাখ সমস্যা মেটাতে দুই রাষ্ট্রপ্রধান ‘একমত’ হয়েছেন বলে জানান পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। এই সময় অরুণাচলকে নিয়ে চীনের এ দাবি ঘিরে দু’দেশের সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি হল।

নতুন যে মানচিত্রটি প্রকাশ করেছে চীন, তাতে অরুণাচলের পাশাপাশি রয়েছে আকসাই চিন, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর। মানচিত্রটি প্রকাশ্যে এনেছে চিনা সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’। চীন বরাবরই অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে। ১৯৬২ সালের যুদ্ধে আকসাই চীন তারা দখল করেছে বলে দাবি করে বেজিং। যদিও চীনের সেই দাবি অস্বীকার করে ভারত।

এর আগে, অরুণাচলের ১১টি জায়গার নাম পরিবর্তন করে সেগুলি দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করেছিল চীন। এমনকি, চীন অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের কাছাকাছি একটি শহরের নামও পরিবর্তন করা হয়েছিল। যদিও ভারত তা অস্বীকার করে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads