করাচীর ব্যস্ত রাস্তায় দেখা গেল সিংহ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যে পাকিস্তানের করাচীর শারিয়া ফয়সল সড়কে একটি সিংহ হেটে বেড়াচ্ছে। তার পাশ দিয়ে গাড়ি ও লোকজন চলে যাচ্ছে।

এক ব্যক্তি কারে করে সিংহটিকে নিয়ে যাচ্ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় কার থেকে সেটি রাস্তায় বেরিয়ে  আসে। লোকটি পুলিশকে একথা জানায়। পলায়নের পর সিংহটি একটি ভবনে গাড়ি রাখার স্থানে প্রবেশ করে।  এ সময় কর্তৃপক্ষ কোনভাবে সিংহটিকে খাঁচায় আটকাতে সমর্থ হয়। তারপর এটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

আইনপ্রয়োগকারী সংস্থা জানিয়েছে, যে কার থেকে সিংহটি পালিয়ে যায় তার চালককে আটক করা হয়েছে। পাকিস্তানের বন্য প্রাণী দপ্তরের উপসংরক্ষণ কর্মকর্তা মুমতাজ সুমরো জানান, সিংহটির বয়স ২ বছর। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads