বাড়ির ছাদে ১৬ ফুটের বিশাল অজগর

যদি হঠাৎ আপনার বাসার ছাদে একটি বিশালাকৃতির অজগর সাপ ঘুরঘুর করতে দেখেন, তাহলে কেমন অনুভূতি হবে আপনার একবার ভেবে দেখুন তো। ঠিক তেমনই লোমহর্ষক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কিছু বাসিন্দা।

সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রায় ১৬ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর সাপ একটি বাসার ছাদ পেরিয়ে গাছে উঠতে থাকে। এসময় আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশে থাকা বাসিন্দারা। কারণ এধরণের অভিজ্ঞতার সঙ্গে তারা পরিচিত নন। খানিকপরে সাপটি গাছের পাতা ভেদ করে মাথা বের করলে ভয়ে কেঁদে উঠে এক শিশু। এরপর কিছুটা ধীর গতিতেই ছাদ পাড় করে এক গাছ থেকে অন্য গাছে যেতে থাকে সাপটি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, এটা কার্পেট পাইথন জাতের অজগর। এ ধরনের অজগর ওজনে ১৫ কিলোগ্রাম পর্যন্ত এবং দৈর্ঘ্য চার থেকে পাঁচ মিটার হয় (১৩ থেকে ১৬ ফুট)।

সানসাইন কোস্টের ড্যান নিয়মিত সাপ ধরে থাকেন, তাকে প্রায়ই এই ধরণের সরীসৃপের মুখোমুখি হতে হয়। তিনি ইয়াহু নিউজ অস্ট্রেলিয়াকে বলেন, সাপেদের গাছ বেয়ে চলাচলের দৃশ্য খুবই সাধারণ যা হরহামেশাই দেখা যায়। যখন তারা খাবারের উদ্দেশ্যে বিশেষকরে পাখি বা পোসাম শিকারে বের হয়, তখন নিজেদের সুরক্ষিত রাখতে গাছে উঠেই খাবার সংগ্রহ করে এই সরীসৃপ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads