মনিপুরে কুকিদের পৃথক প্রশাসন দাবি, নতুন সংঘর্ষে নিহত ৩

  মনিপুরের সহিংসতা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস আরও গভীর করছে কুকি সম্প্রদায়ের আইন প্রণেতারা তাদের সম্প্রদায়ের লোকেরা যেসব জেলায় সংখ্যাগরিষ্ঠ সেগুলোকে নিয়ে একটি পৃথক প্রশাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। মঙ্গলবার ইম্ফালে রাজ্য বিধান সভার বিশেষ অধিবেশনে যোগদান করে এ দাবি জানান। ক্ষমতাসীন দল  বিজেপি ও বিরোধীদল কংগ্রেস সদস্যদের মধ্যে তীব্র বাকযুদ্ধের ফলে এ অধিবেশন মাত্র এক ঘণ্টা পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

মনিপুরের ৩টি প্রধান সম্প্রদায়ের মধ্যে সশস্ত্র লড়াই চলছে। গত মে মাসে প্রথমে সংখ্যাগুরু মেইতেই ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেই থেকে রাজ্যটিতে অন্তত ১৫২ জন নিহত হয়েছেন। গৃহচ্যুত হয়েছেন অর্ধলক্ষেরও বেশি মানুষ। রাজ্যটির নাগা সম্প্রদায়ের লোকেরাও এ সংঘর্ষে জড়িয়ে পড়েছে। অব্যাহত সহিংসতায় মনিপুর রাজ্যজুড়ে এক ত্রাসের পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে গত মঙ্গলবার রাজ্যের চুড়াচাঁদপুর ও বিষ্ণুপুর জেলার সীমানায় নুতন করে সংঘর্ষে আরও ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫জন। মনিপুরের খৈরেন্টক নামে একটি এলাকায় ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিবদমান পক্ষের লোকজনের মধ্যে ব্যাপক গোলাগুলিও হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার মনিপুর বিধানসভার অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা আগে ভোর ৬টা নাগাদ গোলাগুলি শুরু হয়। দিনভর গোলাগুলির পর রাত পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষে নিহত ২ ব্যক্তির ১জন জংমিনলুন গাংটে (৩০)। তিনি ১জন গ্রামরক্ষী।

স্থানীয় এক সাংবাদিক জানান, গোলাগুলি শুরুর পর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করে। হামলায় জড়িত সন্দেহে ১জনকে গ্রেপ্তারও করা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads