জি-২০ সম্মেলনে যেতে  নাও পারেন চীনা প্রেসিডেন্ট

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যেতে নাও পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার জায়গায় সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।

এর আগে জি-২০ সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়টি জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

এবারের জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে সম্মেলন হতে যাচ্ছে।

সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও।

দুজন ভারতীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং জি-২০ সম্মেলনে বেইজিংয়ের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা হচ্ছে। এই দুই ভারতীয় কর্মকর্তার একজন চীনে দায়িত্ব পালনরত কূটনীতিক ও অন্যজন জি-২০ জোটভুক্ত একটি দেশে কর্মরত রয়েছেন।

গত সপ্তাহে প্রেসিডেন্ট পুতিন জানান, এবারের জি-২০ সম্মেলনে তার বদলে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads