দিল্লিতে যৌন নির্যাতন করায় শিক্ষককে হত্যা করল কিশোর
দিল্লি পুলিশ বলছে, তারা যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষককে হত্যাকারী ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে। কিশোরের দাবি, ওই শিক্ষক তার ওপর নিয়মিত যৌন নির্যাতন চালাতো এবং এমনকি তাকে যৌন নির্যাতনের একটি ভিডিও বানিয়েছিল ওই শিক্ষক।
শিক্ষকতে হত্যার তিন পর শুক্রবার ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
দক্ষিণপূর্ব দিল্লির ডিসিপি রাজেশ দেও বলেন, বুধবার বিকেল ২টা ১৫ মিনিটের দিকে খবর পেয়ে জামিয়া নগরে বাটলা হাউজের একটি বাড়ির দ্বিতীয় তলার কক্ষস্থ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেখতে পায় মেঝেতে পড়ে আছে ওই ব্যক্তির মৃতদেহ। তার গলায় গভীর কাটা চিহ্ন।
পুলিশ জানায়, ওই শিক্ষক একজন সমকামী ছিল। দুই মাস আগে ওই বালকের সঙ্গে তার জানাশোনা হয়। বেশ কয়েকবার তাকে যৌন নির্যাতন করেছে সে। ঘটনার দিন টিউটরের ফোন পেয়ে বালকটি ধারালো কাটার নিয়ে ওই বাড়িতে যায়। তারপর ওই ব্যক্তির গলায় ছুরি দিয়ে কেটে ফেলে এবং ঘটনাস্থল থেকে পালায়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি