মুক্তি পেতে সমঝোতার কথা অস্বীকার করলেন ইমরান খান
অটক কারাগারে আটক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান মুক্তি পাওয়ার জন্য কোনও ধরনের সমঝোতা করার কথা নাকচ করে দিয়ে এও বলেছেন, তিনি দেশ ছেড়ে কোথাও যাবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী।
ইমরান খানের সঙ্গে সাক্ষাত করে কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী শোয়েব শাহীন বলেন, পিটিআই চেয়ারম্যান তার মুক্তির জন্য কোনও ধরনের সমঝোতা করার কথা অস্বীকার করেছেন এবং তিনি কখনোই দেশ ছাড়বেন বলে জানিয়ে দিয়েছেন।
তার বিদেশে স্থায়ী হওয়ার ধারণাটিকে তার জনপ্রিয়তা নষ্ট করার জন্য ভিত্তিহীন প্রচার বলেও অভিহিত করেছেন ইমরান খান।
জাতির প্রতি দেওয়া বার্তায় ইমরান খান জনগণকেকে তাদের অধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন, তিনি কখনোই সরকারি সংস্থার কৌশলের কাছে মাথা নত করবেন না এবং প্রয়োজনে ১০০ বছর কারাগারে থাকতে প্রস্তুত বলেও জানিয়ে দিয়েছেন।
ইমরান খান বলেছেন, বিদেশে তার কোনও সম্পদ বা ব্যাংক অ্যাকাউন্ট নেই।
পিটিআই চেয়ারম্যান পাকিস্তানে আগাম, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দাবি করেছেন বলে তার আইনজীবী জানিয়েছেন।
ইমরান খান অর্থনৈতিক অবস্থার ক্রম অবনতির মধ্যে পাকিস্তানের জনগণের জন্য উদ্বিগ্ন বলেও জানিয়েছেন। আইনজীবী আরও বলেছেন, সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা ১৮০টি মামলার সবগুলোই রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাকে জামিন দেওয়া হয়েছে।
আইনজীবীদের দল শিগগিরই বাকি মামলাগুলোতে ইমরানের জামিনের জন্য আবেদন করবে বলেও অ্যাডভোকেট শোয়েব শাহীন জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে সম্প্রতি সেই সাজা স্থগিত করে মুক্তি দেন ইসলামাবাদ হাইকোর্ট। তবে এসব অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন ইমরান।
অবশ্য ইমরান খানকে সাইফার বা রাষ্ট্রীয় নথি হারানো মামলায় বিশেষ আদালতের নির্দেশে অটক কারাগারে আটক রাখা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি