আসছেন না শি, আসবেন লি! নয়াদিল্লিতে জি ২০ বৈঠক নিয়ে অবস্থান জানাল চিন

 ৯-১০ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিন বিষয়টি নিশ্চিত করেছে বেইজিং। চিনের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের প্রধানমন্ত্রী লি কিয়াং চিনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ভারত-চিন সীমান্তে তৎপরতা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মাঝখানে চিন এই সিদ্ধান্ত নিয়েছে। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, ভারত সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী লি কিয়াং ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম জি ২০ সম্মেলনে যোগ দেবেন। এর আগেই চিনের তরফে ভারতকে জানানো হয়েছিল প্রেসিডেন্ট শি জিনপিং নয়াদিল্লিতে শীর্ষ সম্মেলনে থাকতে পারছেন না। সেই সময় কোনও লিখিত বিবৃতি দেওয়া হয়নি। এদিন তা দেওয়া হয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

Walton Ads