জি-২০ সম্মেলন: দিল্লিতে ৩ দিন বন্ধ থাকবে ফুড ডেলিভারি সেবা

জি-২০ শীর্ষ সম্মেলনের দিনগুলোতে নয়াদিল্লিতে জোমাটো, সুইগি ও অ্যামাজনের মতো জনপ্রিয় অনলাইন পরিষেবা তিন দিন বন্ধ থাকবে। এতে দিল্লিবাসীর একাংশের মানুষ সমস্যার সম্মুখীন হবেন বলে মনে করা হচ্ছে।

আগামী ৯ সেপ্টেম্বর দ্ইু দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হবে। ৮ তারিখ থেকে সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বের শীর্ষ নেতাদের পাশাপাশি প্রতিনিধিরাও আসতে শুরু করবেন। সেই উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেল হয়েছে ভারতে রাজধানীকে।

নিরাপত্তার জন্য ইতোমধ্যে সম্মেলনের দিনগুলোতে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অফিস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এবার নিষেধাজ্ঞা দেওয়া হলো বড় তিন প্রতিষ্ঠানের ডেলিভারি সেবাতে।

দিল্লি ট্রাফিক পুলিশের বিশেষ কমিশনার এসএস যাদব জানিয়েছেন, নিরাপত্তার কারণে জোমাটো, সুইগির মতো অনলাইন প্রতিষ্ঠানগুলোকে রান্নাঘর ও খাদ্য বিতরণ পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে আমাজন ও ফ্লিপকার্টের মতো ডেলিভারি সংস্থাগুলোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন প্রতিষ্ঠানগুলো খাদ্য ও পণ্য সরবারহ করতে পারবেন না। ১১ সেপ্টেম্বর থেকে পুনরায় এ পরিষেবা চালু হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads