সাত বছর পর রাষ্ট্রদূত বিনিময় করল সৌদি-ইরান

সৌদি আরবের রাষ্ট্রদূত মঙ্গলবার তেহরানে পৌঁছেন। একই দিন ইরানী রাষ্ট্রদূত রিয়াদে পৌঁছেন। এর মধ্যদিয়ে দীর্ঘ সাত বছর পর দুই দেশ তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠা করল।

গত মার্চ মাসে বেইজিংয়ে চীনের মধ্যস্থতায় দেশ দু’টি তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে সম্মত হয়।

সৌদিতে শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমরকে মৃত্যুদন্ড দেওয়ার পর তেহরানে বিক্ষোভকারীরা সৌদি দূতাবাসে হামলা করে। এ ঘটনার পর রিয়াদ ও তেহরান তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

তেহরানে পৌঁছে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রদুত আব্দুল্লাহ আলআনাজি বলেন, সম্পর্ক জোরদার , পারস্পারিক সংযোগ শক্তিশালী  এবং সম্পর্ককে আরও বৃহত্তর পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্ব প্রদান করছি।   

ইরানী রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি রিয়াদ পৌঁছুলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

আলআনাজি ওমানে সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত ছিলেন আর এনায়েতি কুয়েতের ইরানের সাবেক রাষ্ট্রদূত ছিলেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads