১৫ অক্টোবর পাকিস্তানে ফিরতে পারেন নওয়াজ শরিফ

পাকিস্তানে আসন্ন সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব¦ দিতে মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ দেশে ফিরছেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে পাকিস্তানের লাহোরে পৌঁছাবেন তিনি। নওয়াজ শরিফ বিশেষ ফ্লাইটের পরিবর্তে যাত্রীবাহী সাধারণ বিমানে দেশে ফিরবেন। দলীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সামা টিভি এ খবর জানায়।

দলীয় সূত্র আরও জানিয়েছে, পাকিস্তানে ফেরা উপলক্ষে সংবর্ধনা আয়োজনের জন্য পিএমএল-এনের কেন্দ্রীয় নেতৃত্বকে দায়িত্ব দিয়েছেন নওয়াজ শরিফ। সংবর্ধনায় সর্বাধিকসংখ্যক লোক জড়ো করার জন্য দলের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পিএমএল-এনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ এই সংবর্ধনাসংক্রান্ত বিষয়গুলোর তদারক করছেন। পিএমএল-এন নেতা সাইফ-উল-মুলুক খোখার বলেছেন, নওয়াজ শরিফকে ১০ লাখ মানুষ বিমানবন্দরে স্বাগত জানাবেন।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর স্বেচ্ছানির্বাসন থেকে তিনি আর দেশে ফেরেননি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads