মিয়ানমারে ফটো সাংবাদিল সাই জো’র ২০ বছরের জেল

মিয়ানমারের সংবাদমাধ্যম জানায়, তার বিরুদ্ধে মোট চারটি ধারায় মামলা করা হয়েছিল। তার মধ্যে ছিল বিপর্যয় সংক্রান্ত আইন এবং টেলিকমিউনিকেশন আইন। আর এ কারণেই বুধবার (৬ সেপ্টেম্বর) তাকে ২০ বছরের জেল দেয় আদালত।

মিয়ানমারে সাইক্লোন মোখা নিয়ে সংবাদ সংগ্রহ করার সময় এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। মিয়ানমারের আদালতের নির্দেশেই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় ডয়চে ভেলে।

প্রতিবেদনে বলা হয়, ফটো জার্নালিস্ট হিসেবে কাজ করতেন সাই জো থাইকে। স্থানীয়রা জানান, গত মে মাসে তিনি দেশটির উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মোখা নিয়ে প্রতিবেদন করতে যান। এসময় তাকে গ্রেপ্তার করা হয়।

 ঘূর্ণিঝড়ে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা এবং শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন।

আদালতের দেওয়া এই রায়ের বিরুদ্ধে মিয়ানমারে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। সংবাদপত্রের উপর চাপ তৈরি করতেই থাইকেকে এভাবে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার সহকর্মীরা। তাদের ভাষ্যমতে, মিয়ানমারে এটাই প্রথমবার নয় এর আগেও একাধিক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এভাবেই শাস্তি ঘোষণা করা হয়েছে।

এদিকে আন্ডারগ্রাউন্ডে কাজ করা সংবাদমাধ্যম ‘মিয়ানমার নাও’ জানিয়েছে, জান্তা সরকার দেশটির সাংবাদিকদের উপর একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। মিয়ানমারে সংবাদমাধ্যমের আর কোনো স্বাধীনতা নেই তা প্রমাণ করল তারা।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালের অগাস্টে মিয়ানমারের সেনা গণতান্ত্রিক সরকারের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়। এরপর থেকেই সেখানে গণতন্ত্র পন্থি জনসাধারণ এবং সাংবাদিকদের সঙ্গে সেনাদের সংঘর্ষ শুরু হয়। তারা একের পর এক সাংবাদিকসহ বেসামরিক মানুষদের গ্রেপ্তার করেছে।

এদিকে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মিয়ানমারের সেনা শাসন এবং সাধারণ মানুষের উপর অত্যাচারের বিষয়টি নিয়ে আসিয়ান দেশগুলি জাকার্তায় বৈঠকে বসেছিল। তাদের সিদ্ধান্তকে সমর্থন করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তার একদিনের মধ্যেই সাংবাদিককে সাইক্লোন সংক্রান্ত খবর সংগ্রহের জন্য ২০ বছরের জেল হলো মিয়ানমারে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads