রুপার থালা ও সোনার চামচে খাবেন জি ২০ সম্মেলনের অতিথিরা
জি ২০ এর স্থায়ী সদস্য ছাড়াও বিশ্বের ৪০ জন রাষ্ট্রীয় প্রধান জি ২০ সম্মেলনে ভারতে আসতে শুরু করেছেন।
জি ২০ অতিথি হিসাবে প্রথম আজ ভারতে এসেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলো আহমেদ টিনবো। এরপরেই এসেছেন মরিসাসের প্রধানমন্ত্রী কুমার জগন্নাথ।
এবারের জি২০ সম্মেলনের মূল শ্লোগান বিশ্ব এক পরিবার ও এক ভবিষ্যৎ। নয়া দিল্লির জি ২০ মূল সম্মেলন স্থলের সামনে স্থাপন করা হয়েছে নৃত্যরত শীব অর্থাৎ নটরাজের মূর্তি। ১০ কোটি রুপিতে এই মূর্তি বানানো হয়েছে। মূর্তি তৈরিতে ১৮ টন স্টিল ব্যবহার করা হয়েছে। মূর্তির উচ্চতা ২৮ ফুট।
জি২০ রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োগ করা হয়েছে ৬ হাজার সেনাবাহিনী ও ১০ হাজার পুলিশ কর্মীকে।
এবারের জি২০তে স্থায়ী সদস্যপদ পেতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
রুপার থালায় ও সোনার চামচে সমালোচনায়মূখর বিজেপি বিরোধীরা। তাদের মতে বিশ্ব ক্ষুধা সূচকে ভারত দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও বাংলাদেশেরও নীচে সেখানে জনগণের করের টাকায় সোনার চামচে বিদেশিদের খাওয়ানোকে অপচয় মনে করছেন তারা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি